সিলেটের ভোলাগঞ্জে দুদকের অভিযান
Led Bottom Ad

সাদা পাথরে কালো থাবা

সিলেটের ভোলাগঞ্জে দুদকের অভিযান

প্রথম ডেস্ক

১৩/০৮/২০২৫ ১৭:২৫:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের পর রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে অভিযান শুরু করেছে। গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।


তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।


এদিকে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম বলেছেন, স্থানীয় প্রশাসনের অসাধু যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ওই পর্যটন এলাকায় দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad