হবিগঞ্জে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের চুনারুঘাটে মোঃ জয়নাল মিয়া নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্যাম্যমাণ আদালত। আজ রোববার (১৬ আগষ্ট) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত মোঃ জয়নাল মিয়া চুনারুঘাট পৌর এলাকার পূর্ব বড়াইল গ্রামের সোনাই মিয়া ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অজ রোববার দুপুরে পূর্ব বড়াইল এলাকায় মাদকদ্রব্য সেবনকালে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: