সিলেটের শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অবস্থায় অভিনেতা সমু চৌধুরী

সিলেটের শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অবস্থায় অভিনেতা সমু চৌধুরী

প্রথম ডেস্ক

১৭/০৮/২০২৬ ০৫:১৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অভিনেতা সমু চৌধুরীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এক ব্যক্তির সঙ্গে তার উত্তেজিত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুজনকেই উত্তেজিত অবস্থায় দেখা যায়। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমু চৌধুরী এক ব্যক্তির দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তিকেও পাল্টা উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরে সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্য অভিনেতাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে কী নিয়ে ওই ব্যক্তির সঙ্গে সমু চৌধুরীর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে বিস্তারিত জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে প্রশ্ন করার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ঘটনার নেপথ্যের কারণ জানতে চেয়েছেন। অনেকে তার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ভিডিওতে দেখা দৃশ্যের বাইরে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, ২০২৫ সালের ১২ জুনও সমু চৌধুরীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেবার ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে পরে নিরাপদ স্থানে নেওয়া হয়। সেই ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এক বছরের ব্যবধানে আবারও একই ধরনের একটি ভিডিও সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। যদিও আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশন অভিনয়ের শুরু। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ওই নাটকে অভিনয়ের জন্য তিনি ৭০০ টাকা সম্মানি পেয়েছিলেন। পরে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad