কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/০৮/২০২৬ ১৮:১৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ২টায় ধলাই সেতুর নিচে পূর্ব পাড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার।

সিলেটের দীর্ঘতম ধলাই সেতুর নিচ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এসব বালু সেতুর পূর্ব পাশে নদীর তীরে নিয়ে বিক্রি করা হয়। সেখানের ব্যবসায়ীরা জানিয়েছেন একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে সপ্তাহে ৫ হাজার টাকা করে নিয়ে থাকে। সিন্ডিকেটের মাধ্যমে বালু কেনা-বেচা হলেও তারা আড়ালে রয়ে যাচ্ছেন। সেতুর দুপাশ থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) পলাশ তালুকদার বলেন, ধলাই সেতু রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার সেখান থেকে সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। রবিবার রাতেও ধলাই সেতুর নিচে অভিযান পরিচালিত হয়েছে। সেতু রক্ষায় এলাকাবাসীকেও সচেতন হতে হবে।

সোহেল রানা /ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad