মারা গেলেন প্রখ্যাত পরিচালক কুকু কোহলি

মারা গেলেন প্রখ্যাত পরিচালক কুকু কোহলি

প্রথম ডেস্ক

২৬/০৮/২০২৬ ১৪:২৮:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা অজয় দেবগণের আত্মপ্রকাশের কারিগর কুকু কোহলি আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ফুল অউর কাঁটে’ সিনেমার এই সফল নির্মাতা। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।

কুকু কোহলির আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে তার ঘনিষ্ঠ বন্ধু ও বিশিষ্ট নির্মাতা অশোক পণ্ডিত জানান, শারীরিকভাবে অত্যন্ত সচেতন ও ফিট থাকা সত্ত্বেও কোহলির এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করা কোহলি সব সময় হাসিখুশি ও ইতিবাচক ভাবধারায় কাজ করে গেছেন। তাঁর এই বিয়োগে ব্যক্তিগতভাবে এক আপনজনকে হারানোর বেদনার কথা জানান অশোক।

দীর্ঘ ক্যারিয়ারে বলিউডকে একাধিক ব্যবসা সফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন কুকু কোহলি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো:

ফুল অউর কাঁটে (১৯৯১) ,সুহাগ (১৯৯৪) ,হকীকত (১৯৯৫) ,আনাড়ি নং ১ (১৯৯৯)

জুলমি (১৯৯৯) ,ইয়ে দিল আশিকানা (২০০২)

ওহ তেরা নাম থা (২০০৪) (তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র)

চিত্রনাট্য ও পরিচালনায় স্বকীয় বৈশিষ্ট্যের জন্য কুকু কোহলি ভারতীয় সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad