মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা

মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা

প্রথম ডেস্ক

৩০/০৮/২০২৬ ১৪:৩৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর দেন অভিনেত্রী নিজেই।

লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’

তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’

এ বিষয়ে অভিনেত্রী তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad