মৌলভীবাজারে সেই ঘাতক চাচা গ্রেফতার
Led Bottom Ad

দুই ভাতিজিকে খুন

মৌলভীবাজারে সেই ঘাতক চাচা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/০৬/২০২৫ ১০:০৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


মঙ্গলবার (৩ জুন) বিকেলে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগম (২৫)। আহত হয়েছেন তাদের মা হাজেরা বেগম। তিনি বর্তমানে সিলেটের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।


যেভাবে ঘটনা

কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে গেলে বাধা দেন আবু মিয়ার পরিবার। এক পর্যায়ে তিনি চাপাতি দিয়ে আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগম ও তাদের দুই মেয়ে শারমিন ও মাছুমাকে কুপিয়ে জখম করেন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, নিহতদের পরিবার তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad