টাকার ব্যাগ হাতে নিয়ে বসে আছেন কমলগঞ্জের সিএনজি চালক জমশেদ!

টাকার ব্যাগ হাতে নিয়ে বসে আছেন কমলগঞ্জের সিএনজি চালক জমশেদ!

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১৮/০৯/২০২৬ ২৩:৩৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টাকার লোভে যেখানে মানুষ নীতি-নৈতিকতা ভুলে যায়, সেখানে গাড়িতে ফেলে যাওয়া মোটা অঙ্কের টাকা ফেরত দিতে প্রকৃত মালিকের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন মো. জমসেদ মিয়া নামের এক সিএনজি অটোরিকশা চালক। সততার এই অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্তটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিদিনের মতো যাত্রী আনা নেওয়া শেষে নিজের অটোরিকশাটি পরিষ্কার করতে গিয়ে পেছনের আসনে বেশ কিছু টাকা কুড়িয়ে পান চালক জমসেদ মিয়া। কোনো লোভে না পড়ে তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত নেন টাকাগুলো প্রকৃত মালিকের হাতেই তুলে দেবেন। সেদিন থেকেই তিনি ব্যাকুল হয়ে টাকার মালিককে খুঁজে ফিরছেন। ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসায় ভাসছেন এই চালক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত টাকার প্রকৃত কোনো দাবিদারের সন্ধান মেলেনি। এ বিষয়ে চালক মো. জমসেদ মিয়া বলেন, “কষ্টের উপার্জিত টাকা হারিয়ে ওই মানুষটি হয়তো এখন ভীষণ উদ্বেগে আছেন। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমি টাকাগুলো তাঁর কাছেই ফিরিয়ে দিতে চাই।”

তিনি জানান, উপযুক্ত প্রমাণ হিসেবে টাকার সঠিক পরিমাণ, কখন ও কোথায় হারিয়েছেন এবং বিশেষ চিহ্ন বা নোটের বিবরণ নিশ্চিত করে প্রকৃত মালিককে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হবে। প্রকৃত দাবিদারকে উপযুক্ত তথ্যসহ দ্রুত তাঁর সাথে যোগাযোগের আকুল অনুরোধ জানিয়েছেন তিনি।

হিফজুর রহমান / ডিডি / প্রসি- ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad