মেসির চোখ ধাঁধানো ‘ফ্রি কিক’ গোল ড্র নিয়ে সন্তুষ্ট মায়ামি

মেসির চোখ ধাঁধানো ‘ফ্রি কিক’ গোল ড্র নিয়ে সন্তুষ্ট মায়ামি

প্রথম ডেস্ক

২১/০৯/২০২৬ ১০:৫৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফ্রি-কিক থেকে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন লিওনেল মেসি। বক্সের ঠিক বাইরে পছন্দের জায়গা থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল পাঠালেন দূরের পোস্টে। প্রতিপক্ষের গোলরক্ষক চেষ্টা করেও ঠেকাতে পারেননি আর্জেন্টাইন তারকার সেই নিখুঁত শট।

তবে মেসির গোলও ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো মেসিদের।

ম্যাচের ১২ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড আ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া মায়ামি ২৪তম মিনিটে একটি ফ্রি কিক পায়। যেখান থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ডান দিক থেকে তার নেওয়া ফ্রি-কিক বক্সে থাকা কারও গায়ে না লেগে সরাসরি দূরের পোস্টের দিকে চলে যায়। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি সান ডিয়েগোর গোলরক্ষক।

এই গোলের মাধ্যমে মেসির ফ্রি-কিক থেকে গোলের সংখ্যা দাঁড়াল ৭৫-এ। চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল।

দ্বিতীয়ার্ধে মায়ামি আরও একবার এগিয়ে যায়। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে স্কোরলাইন হয় ২-১। কিন্তু লিড ধরে রাখতে পারেনি মেসির দল। আট মিনিট পরই আবার গোল করেন ড্রেয়ার, ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে সান ডিয়েগোকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আগামী রোববার কলম্বাস ক্রু’র বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে মায়ামি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad