সিলেটে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুর

সিলেটে দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, বালাগঞ্জ

২০/০৯/২০২৬ ২২:১৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাইদুজ্জামান শিমুল (২৯) বালাগঞ্জ উপজেলার নবীনগরের মো. জুনাব আলীর ছেলে।

পুলিশ জানায়, শিমুল মন্দিরে ডুকে দা দিয়ে প্রতিমা ভাঙচুর করে। পরে মন্দির কমিটি পুলিশে অভিযোগ করলে ওই রাতেই তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টুর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার প্রথম সিলেটকে জানান, ঘটনার পর শিমুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দায় স্বীকার করেছে। তবে পরিবারের দাবি সে মানসিক রোগী। বিষয়টি আদালত খতিয়ে দেখবে। আমরা তাকে কোর্টে চালান করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

নীরব চাকলাদার/ ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad