সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জে বার্ষিক পরিদর্শন

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জে বার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/০৯/২০২৬ ১৯:৩৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


সুনামগঞ্জ জেলায় বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পরিদর্শন উপলক্ষে সুনামগঞ্জে পৌঁছালে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি জেলা ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে দুপুর ২টায় পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের কর্মক্ষেত্রের নানা সমস্যা, প্রয়োজন ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারাও রোপণ করেন।

কল্যাণ সভা শেষে ডিআইজি সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ইলতুৎ মিশ। পরিদর্শনকালে ডিআইজি প্রশিক্ষণের মানোন্নয়ন, পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন।

সফরকালে তিনি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, শৃঙ্খলা ও সেবামূলক কাজের খোঁজখবর নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান

পরিদর্শন শেষে সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও উন্নত, দ্রুত, স্বচ্ছ ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সব সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান রাজু / ডিডি / প্রসি ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad