আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আজ সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১১:১১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাত্র ১০ দিন আগের কথা। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

সেই হারের পর আকস্মিক সিদ্ধান্ত নিয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি।

সেই ক্ষত না শুকাতেই আজ আবার সেমিফাইনালের মঞ্চে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগ্রেসরা। জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বর্তমান ফর্ম এককথায় উড়ন্ত।

এশিয়ান গেমসের বর্তমান সোনাজয়ীরা কুড়ি ওভারের সংস্করণে সর্বশেষ হেরেছিল গত জুনে, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর টানা ৬টি ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে তারা। সম্প্রতি এশিয়ার কোনো দলই তাদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। চলমান আসরের কোয়ার্টার ফাইনালেও স্বাগতিক জাপানকে ৮ উইকেটে উড়িয়ে সেমিতে পা রেখেছে ভারতীয় মেয়েরা।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পান বাঘিনীরা।

পরিসংখ্যানের খাতা খুললে ভারতের পাল্লাই ভারী দেখাচ্ছে। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ৩টি ম্যাচে। চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পরাস্ত হয়েছে তারা।

আজ পরাশক্তি ভারতকে ধরাশায়ী করতে হলে মূল দায়িত্বটা নিতে হবে বাংলাদেশের বোলারদেরই। অতীত রেকর্ড বলছে, ভারতের বিপক্ষে টাইগ্রেসদের পাওয়া তিন জয়ের দুটিতেই প্রতিপক্ষকে ১২০ রানের নিচে থামিয়ে রাখা সম্ভব হয়েছিল। 

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad