ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেফতার
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মঞ্জুর আলম উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত আলকাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে মঞ্জুর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, মঞ্জুর আলম নাশকতার একটি মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঞ্জুর আলম নাশকতার মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’
সুজন তালুকদার / ডিডি/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: