৭ দফা দাবী আদায়ের সুনামগঞ্জে দলিল লেখক সমিতির বিশাল সমাবেশ

৭ দফা দাবী আদায়ের সুনামগঞ্জে দলিল লেখক সমিতির বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/০৯/২০২৬ ১৩:২০:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ও কেন্দ্র ঘোষিত  ৭ দফা দাবী আদায়ের  লক্ষে  সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই। 

সমাবেশে  জেলা শাখার  সভাপতি বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধন কার্যক্রমে সেবামূলক ভূমিকা পালন করে আসছেন। তাদের দাবি, দলিল লেখকদের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে।

 তিনি আরও বলেন গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে  রেজিস্ট্রেশন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়ে আলোচনা সামনে আসে। এর ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানতে পারেন।

এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলিল লেখক সমিতির নেতারা বলেন, এর আগে ২০০৭ সালেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন দলিল লেখকদের পক্ষ থেকে আন্দোলন করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। , ওই সময় প্রায় দুই লাখের বেশি দলিল লেখক বেকার হয়ে পড়ার আশঙ্কায় জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করা হয়েছিল।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে রেজিস্ট্রেশন বিভাগ জনগণকে নিয়মিত দলিল লেখক সেবা দিয়ে আসলেও কুচক্রী মহল জনস্বার্থের কথা বলে নিজেদের স্বার্থে এ ধরনের উদ্যোগ নেওয়ার পাঁয়তারা করছে। তারা এর তীব্র প্রতিবাদ জানান।

এ বিষয়ে গত ১৮ আগস্ট ২০২৬ সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে ১২ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টার মাধ্যমেও স্মারকলিপি দেওয়া হয় বলে জানানো হয়।

 আধুনিকায়নের নামে প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক যাতে পেশাচ্যুত হয়ে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে না পড়েন, সে বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই  দাবী জানান রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। 

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বজলুর রশিদ চৌধুরী, শেফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল হুদা, শহিদ সরোয়ার চৌধুরী, আব্দুল্লা মিয়া, কাজি আনোয়ার মিয়া, আব্দুল হান্নান, মো আলমগীর, বশির আহমদ,আব্দুল মতিন,সুরুজ্জামান,সাজ্জাদুল ইসলাম শায়েস্তা, নজরুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ।  এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad