ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল

প্রথম ডেস্ক

১৯/০৯/২০২৬ ১৪:৪০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী ২৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দলীয় সূত্র অনুযায়ী, মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে আসনটি হারানোর ঝুঁকি এড়াতে বিএনপি আরও একজন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত সাড়ে ৭টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ৯টার দিকে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য গত ১৬ সেপ্টেম্বর তিনজন মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন- মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

গতকালের বৈঠকে বিএনপির পার্লামেন্টারি বোর্ড তিন মনোনয়নপ্রত্যাশীরই সাক্ষাৎকার নেয় এবং এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত শোনে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে মনোনয়নপত্র দাখিলের সময়ই দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছে।

ফলে বাছাই কমিটি কোনো দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে নতুন করে বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না।

এই ঝুঁকি এড়াতে বিএনপির হাইকমান্ড একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে টিকে গেলে মির্জা ফয়সাল আমিন দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad