দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১০:৪২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত দিয়েছে, সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা জনগণের দেয়া মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই বিশেষ কমিটির সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো।

জোটের নেতাদের ভাষ্য, গণভোটে জনগণের দেয়া রায়ের পর সেই রায়ের ব্যাখ্যা ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে যথাযথভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন। কিন্তু সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগ সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তারা কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কার্যক্রমে তারা সহযোগিতা করতে চান না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, জনবিরোধী কার্যক্রমে আমরা সহায়তা করব কেন?

তিনি আরও জানান, এ ইস্যুতে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা জাতীয় সংসদে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন এবং অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। ফলে একই বিষয়ে অবস্থান স্পষ্ট করার পর বিশেষ কমিটির বৈঠকে গিয়ে মতবিনিময়ে অংশ নেয়ার কোনো সুযোগ তারা দেখছেন না।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেয়ার সিদ্ধান্তের পেছনের কারণ, গণভোটের রায় সম্পর্কে তাদের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন নিয়ে তাদের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও সংবাদ সম্মেলনে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad