সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম ডেস্ক

২১/০৯/২০২৬ ১২:৫৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নব-নির্মিত আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে, সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুই বছরের মধ্যে প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, বক্ষব্যাধি হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ হলো ২১ বছর পর। নতুন আইসিইউ বেড যুক্ত করা হয়েছে ৪০টি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad