শ্রীমঙ্গলে চা-শ্রমিকের বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

শ্রীমঙ্গলে চা-শ্রমিকের বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৬/০৯/২০২৬ ১৩:১৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের একটি বসতঘরে ঢুকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার ঘরে হঠাৎ সাপটি ঢুকে পড়ে। আতঙ্কে পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় সাংবাদিক রাজেশ ভৌমিকের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।পরে ঘরে তল্লাশি চালিয়ে একটি পুরনো বস্তার নিচ থেকে ফোঁসফোঁস শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। সতর্কতা সঙ্গে বস্তাটি সরানোর পর সেখান থেকে পদ্ম গোখরাটি নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় লোকালয়ে প্রায়ই বিষধর সাপ ও অজগর বেরিয়ে আসার ঘটনায় স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, লোকালয়ে বন্যপ্রাণী বা সাপ দেখা গেলে নিজেরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত বন বিভাগ অথবা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।

শাহিন আহমেদ/ নীরব চাকলাদার / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad