‘রইদ’ যাবে অস্কারে

‘রইদ’ যাবে অস্কারে

প্রথম ডেস্ক

২৭/০৯/২০২৬ ১৫:৩০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এ বছরের ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। প্রেক্ষগৃহে সিনেমাটি মুক্তির পরপরই দর্শক মহলে প্রশংসা কুড়ায়। গল্প নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও, প্রশংসায় ভাসে অভিনেত্রী নাজিফা তুষির চরিত্রটি। এবার জানা গেল অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এটি অস্কারের আন্তর্জাতিক ফিচারের ফিল্ম (বিদেশি ভাষার চলচ্চিত্র) বিভাগে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।

এর আগে, অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। প্রাথমিক বাছাইয়ের পর সেখানে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। এর মধ্য থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমান।

যে পাঁচটি সিনেমা জমা পড়েছিল সেগুলো হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad