বড়লেখার মুন্নি আত্মহত্যা মামলা: প্রধান আসামি চামেলীর রিমান্ড মঞ্জুর

বড়লেখার মুন্নি আত্মহত্যা মামলা: প্রধান আসামি চামেলীর রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৭/০৯/২০২৬ ২১:৪৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় বহুল আলোচিত গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তার ননদ চামেলী আক্তারকে (২৫) একদিনের রিমান্ডে নিয়েছে আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার কারাগার থেকে চামেলী আক্তারকে বড়লেখা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে চামেলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার চামেলী আক্তার বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের মরহুম ইয়াছিন আলীর মেয়ে।

মরিয়ম আক্তার মুন্নির আত্মহত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় চামেলী আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হিফজুর রহমান / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad