মৌলভীবাজারে ধর্মীয় পেজ ব্যবহার করে একাধিক মেয়ের সাথে যুবকের প্রতারণা

সমাধানকল্পে সালিশ বৈঠক আজ

মৌলভীবাজারে ধর্মীয় পেজ ব্যবহার করে একাধিক মেয়ের সাথে যুবকের প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৭/০৯/২০২৬ ০৫:৫৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ইসলামিক পেজ ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে আজ রবিবার স্থানীয় পর্যায়ে এক সালিশ বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

অভিযুক্ত সজীব দাস (যিনি সজিব দেবনাথ নামেও পরিচিত) নামের এক যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই লাখ অনুসারী সমৃদ্ধ একটি ধর্মীয় পেজ পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত পেজের মাধ্যমে পরিচয় সূত্রে বিভিন্ন সময় বেশ কয়েকজন নারীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

আটককারীদের দাবি, তার কাছে থাকা মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড পরীক্ষা করে বিভিন্ন ব্যক্তির সাথে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।

বিষয়টি নিরপেক্ষভাবে সমাধানের লক্ষ্যে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নে এক সামাজিক সালিশ বৈঠকের দিন ধার্য করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে ঘটনার বিস্তারিত পর্যালোচনা ও পরবর্তী আইনি বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

হিফজুর রহমান / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad