এবার রাফির সিনেমার নায়িকা লাক্স তারকা বর্ণিতা

এবার রাফির সিনেমার নায়িকা লাক্স তারকা বর্ণিতা

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১৩:৩২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতাকে নায়িকা করে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। প্রেমের গল্পের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। আগামী মাসের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে সিনেমাটির, যা মুক্তি পেতে পারে আগামী ঈদে।

মাত্র ৩ বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি বর্ণিতার। পরে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর আবারও অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা এক গণমাধ্যমকে বলেন, ‘রাফি স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে, তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।’

শরিফুল রাজ বলেন, ‘আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।’

রাফির টিম সূত্রে জানা গেছে, শরিফুল রাজ ও বিদুষী বর্ণিতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেমের গল্পের সিনেমাটি। নির্মিতব্য এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad