সংঘর্ষ নয় সামাজিক সম্প্রীতি বজায় রাখুন: ছাতকবাসীর প্রতি বিনীত আহ্বান
আমরা সবাই একই সমাজে বসবাস করি। সমাজে চলতে গেলে আমাদের মধ্যে মতবিরোধ, বিবাদ ও মনোমালিন্য থাকতেই পারে। তাই বলে কোনো বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়া কখনোই কাম্য নয়।
একে অপরের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করতে পারি, সম্মানিত মুরব্বিদের মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধানের চেষ্টা করতে পারি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। কিন্তু কোনো অবস্থাতেই সংঘর্ষে জড়ানো উচিত নয়।
এ ক্ষেত্রে প্রতিটি গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় কোথাও সংঘর্ষের আ'শ'ঙ্কা দেখা দিলে থানা পুলিশকে দ্রু"ত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংঘর্ষের পর নয়, সংঘর্ষের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিও বিনীত অনুরোধ, সমাজে ঘটে যাওয়া ব্যক্তিগত বা সামাজিক বিরোধকে রাজনৈতিক দৃষ্টিতে দেখবেন না। কোনো সামাজিক বিরোধ যেন রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসার কারণ না হয়।
মনে রাখবেন, প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু শ'ত্রু নয়। মতের অমিল থাকতে পারে, কিন্তু সামাজিক সম্প্রীতি নষ্ট করা যাবে না।
আসুন, দল-মত নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির ছাতক গড়ে তুলি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাতকের সুনাম ও ঐতিহ্য ধরে রাখা আজ সময়ের দাবি।
সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: