শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার :শামা ওবায়েদ
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পোশাক সেক্টর রক্ষা করার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। শ্রমবান্ধব বাজেট দেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ এবং এসব ধ্বংসাত্মক কার্যক্রম যারা করছে, তারা দেশকে ধ্বংস করতে চায়।
পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: