তিলকের সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে

তিলকের সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে

প্রথম ডেস্ক

২৩/১১/২০২৬ ১১:১০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের কাছে ৪৮ রানে হেরেছে ভারত। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে ২৬৫ রানে অলআউট হয়েছে ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ১২৯ রানেই ৬ উইকেট হারায় দলটি। বৈভব সূর্যবংশী করেন মাত্র ১১ রান। রিঙ্কু সিং ও সূর্যাংশ শেজও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। এর আগে অভিষেক শর্মা ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন।

এরপর তিলক বর্মার সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ তৈরি করেন শাহবাজ আহমেদ। সপ্তম উইকেটে দুজনের শতরানের জুটিতে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয় ভারতের। শাহবাজ ৫৬ রান করে বিদায় নিলেও তিলক নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ১০ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯১ রান।

তবে গুরুত্বপূর্ণ সময়ে চাপ সামলে নেয় পাকিস্তানের বোলাররা। টানা ৩০ বল কোনো বাউন্ডারি না পাওয়ায় ভারতের রান তোলার গতি কমে যায়। ৪৪তম ওভারে শাহবাজের বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। আলি রাজা ও মোহাম্মদ ইমরানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত গুটিয়ে যায় দলটি। ১০০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিলক।

এর আগে পাকিস্তানের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে শামিল হুসাইন ও মাজ সাদাকাতের ৬৬ রান দলকে ভালো সূচনা এনে দেয়। সাদাকাতের ৫৯ রানের পর হাসান নওয়াজ খেলেন ৭৯ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে ফারহান ইউসুফের ৪৮ বলে ৫৬ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ৩১৩ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad