হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার

হবিগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৩/১১/২০২৬ ১১:৩৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি। রবিবার ভোরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি দল শায়েয়াগঞ্জ থানাধীন রেলওয়ে গুদাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আব্দুল হামিদের পুত্র আব্দুর রউফ (৩৪), একই এলাকার শফিক মিয়ার পুত্র আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকার আব্দুল মন্নাফের পুত্র মনু মিয়া (৪৯) ও বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (২১)। 

এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা 7E77, BGD88, Bee999, 558H.COM অ্যাপস ব্যবহার করে মোবাইলে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবির গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad