লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লাখাই

২২/১১/২০২৬ ২৩:২৬:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ছোয়াব মিয়া ওরফে সইদা (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ছোয়াব মিয়া ওরফে সইদা লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের শিবপুর (ঘাঘটিয়া) গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিজের বসতবাড়ির সামনে একই গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫) গংদের সঙ্গে মুরগি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ছোয়াব মিয়া ওরফে সইদা মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad