সেঞ্চুরিয়নে বৃষ্টি, মাঠে নামতে অপেক্ষায় ক্রিকেটাররা

সেঞ্চুরিয়নে বৃষ্টি, মাঠে নামতে অপেক্ষায় ক্রিকেটাররা

প্রথম ডেস্ক

২৪/১১/২০২৬ ১২:১৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুই দলের ক্রিকেটাররা মাঠে পৌঁছালেও বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে টস করা সম্ভব হয়নি। কয়েক দফায় বৃষ্টি থামলেও বিরতি ছিল স্বল্পস্থায়ী। ফলে খেলা শুরুর আনুষ্ঠানিকতা আটকে যায়।

টস না হওয়ায় দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে গল্প করে সময় কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বৃষ্টি থামলেও মাঠ এখনো ভেজা। তাই এই মুহূর্তে টস আয়োজন করা যাচ্ছে না।

সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad