ডাকসু নির্বাচনে শিবিরের ঐতিহাসিক বিজয়,পাকিস্তান জামায়াতের উচ্ছ্বাস!
Led Bottom Ad

ডাকসু নির্বাচনে শিবিরের ঐতিহাসিক বিজয়,পাকিস্তান জামায়াতের উচ্ছ্বাস!

প্রথম ডেস্ক

১০/০৯/২০২৫ ২২:০১:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ডাকসু নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো বলে জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ কথা জানানো হয়। জামায়াতে ইসলামী পাকিস্তানের পোস্টে বলা হয়, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটল।


নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোকে ভারতপন্থি উল্লেখ করে পোষ্টে আরও জানানো হয়, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় গেছে শিবিরের পক্ষেই।


পোষ্টে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলকে শুভেচ্ছা জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এ বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন - অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে।


ছাত্রশিবির সমর্থিত জোট প্যানেলের জয়ের কৃতিত্ব অন্তর্বর্তী সরকারের জানিয়ে পোষ্টে উল্লেখ করা হয়, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ছাত্র সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে - এটা প্রশংসনীয়।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad