হবিগঞ্জে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, ট্রাকচালক ও হেলপার আটক
Led Bottom Ad

হবিগঞ্জে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, ট্রাকচালক ও হেলপার আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২২/১০/২০২৫ ২১:০৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ হাইওয়ে পুলিশ-এর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে একটি ট্রাক (যশোর ট-১১-৪১-৮৯) অলিপুর চেকপোস্টে পৌঁছালে সন্দেহজনক মনে করে পুলিশ ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় ট্রাকভর্তি ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে জিরা, যার বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) ও হেলপার মো. আকাশকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সাহাবুদ্দিন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান এবং পণ্যের মালিকানা সম্পর্কে কিছু জানেন না।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad