মাধবপুরে ১৪০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
Led Bottom Ad

পুলিশের অভিযান

মাধবপুরে ১৪০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/১০/২০২৫ ১৫:২৯:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ (ইস্কাফ সিরাপ)সহ পংকজ উরাং ওরফে পাষানকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মাধবপুর থানা পুলিশের একটি দল তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালায়। এ সময় পংকজ উরাংয়ের ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পংকজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad