শাবিতে স্নাতকে ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি শুরু
Led Bottom Ad

শাবিতে স্নাতকে ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি

০৩/১১/২০২৫ ২০:২২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে। সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।


এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের ভোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নেওয়া হয়েছিল। মূল কেন্দ্র শাবিপ্রবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষা নেওয়া হয়।


এছাড়া ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছের অধীন ভর্তি কার্যক্রম নিয়েছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ। তবে নানা সমস্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad