জাতীয় বিপ্লব ও সংহিত দিবসে দিরাইয়ে বিএনপির র‍্যালি ও সভা
Led Bottom Ad

জাতীয় বিপ্লব ও সংহিত দিবসে দিরাইয়ে বিএনপির র‍্যালি ও সভা

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৭/১১/২০২৫ ১৬:৪৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(৭ নভেম্বর) শুক্রবার সকাল ১১ টায় দিরাই বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজার মানুষের ঢল নামে।


পরে দিরাই বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার,দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রসিদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, প্রমুখ।


বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে।


বক্তারা আরও বলেন,আজকের আলোচনা সভা থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই এই দিরাই- শাল্লার মানুষ নাছির উদ্দিন চৌধুরীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি (দিরাই-শাল্লা) সুনামগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন নাছির উদ্দিন চৌধুরীকে দেওয়া হয়, তাহলে এই আসনে বিএনপির নিশ্চিত বিজয় হবে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad