মাধবপুরে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের পা বিচ্ছিন্ন, আহত ১
Led Bottom Ad

মাধবপুরে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের পা বিচ্ছিন্ন, আহত ১

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৮/১১/২০২৫ ১৩:১০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে বরযাত্রী যাওয়ার পথে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মালু মিয়া (৩৮) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর-চৌমুহনী সড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মালু মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, মালু মিয়া মোটরসাইকেলযোগে মামাতো ভাইয়ের বরযাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণপুর এলাকায় টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা বকুল মিয়া নামের আরেক যুবকও আহত হন।


তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মালু মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।


চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad