হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার
Led Bottom Ad

বিজিবির অভিযান

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১০/১১/২০২৫ ১৬:২২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আটক করা হয়েছে একটি ট্রাক, মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল ৯ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ৯টার দিকে সন্দেহজনক একটি বালুর ট্রাকের গতিবিধি লক্ষ করলে টহল দল থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এর আগে, ৮ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহল দল রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ করে। একই বিওপির আরও দুইটি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, একটি মোটরসাইকেল এবং তিনটি বাইসাইকেল আটক করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত সব মালামাল এবং যানবাহন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


বার্তা প্রেরক:

রাজীব দেব রায় রাজু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

01724 878145

01714 636691

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad