ক্ষমতায় গেলে হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে : আনিসুল হক
Led Bottom Ad

হাওরাঞ্চল আজও বঞ্চিত

ক্ষমতায় গেলে হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হবে : আনিসুল হক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১১/১১/২০২৫ ১৮:৩৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেছেন, হাওরাঞ্চল বছরের অর্ধেক সময় পানির নিচে থাকে, কিন্তু এখানকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। আমরা ক্ষমতায় গেলে হাওরকেন্দ্রিক একটি বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করবো। কৃষি, মৎস্য ও পর্যটন—এই তিন খাতকে আধুনিকায়ন করে হাওরবাসীর জীবনমান উন্নত করবো।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত  তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন  ও উত্তর  বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এই দফাগুলো বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে যাবে।

তিনি আরও  বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গ্রামের সাধারণ মানুষ বক্তব্য শুনে হাততালি দিয়ে সমর্থন জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad