মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদআ আজিজুর রহমান জয় কে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
মঙ্গলবার ( ১১ নভেম্বর) দুপুরে মাধবপুর পৌর শহর থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানা রকম শ্লোগান দিতে থাকে।
জানা যায়, আটক আজিজুর রহমান জয় বঙ্গবন্ধু পরিষদ মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক। তিনি গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছিলেন এবং আওয়ামীলীগ কে পুনঃবাসন করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর এইচ মাসুম জানান, আজিজুর রহমান জয় আওয়ামীলীগ কে পুনঃবার্সন করার ষড়যন্ত্র করছে।
মাধবপুর থানার ওসি শহীদউল্লাহ জানান, জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: