দোয়ারাবাজারে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
Led Bottom Ad

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রায়

দোয়ারাবাজারে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১২/১১/২০২৫ ০১:১৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে লিটন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ লিটন আহমদ ওরফে লিটন মিয়া ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ এপ্রিল পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা আক্তার (১৮) একা বাড়িতে ছিলেন। পরদিন ২৯ এপ্রিল রাতে রান্নাঘর থেকে তার বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্তে অভিযোগ উঠে, তমার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত লিটন মিয়ার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগে উল্লেখিত লিটন মিয়া তমা আক্তারকে ধর্ষণ ও হত্যা করেছেন। দীর্ঘ শুনানীর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত দণ্ডবিধি ৩০২ অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড প্রদান করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad