মাধবপুরে ইউএনও’র নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান
Led Bottom Ad

মাধবপুরে ইউএনও’র নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/১১/২০২৫ ১৪:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পাচার রোধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত ১২টা থেকে ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অভিযান চলে।


অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ, কৃষিজমি ও রাস্তা-ঘাট মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এই কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে।”


তিনি আরও জানান,“এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যতই প্রভাবশালী হোক, অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”


স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন পর অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেল।”

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad