নবীগঞ্জে মহাসড়কে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক
Led Bottom Ad

নবীগঞ্জে মহাসড়কে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১২/১১/২০২৫ ২২:৪১:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন— দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপলার বাজার এলাকায় অভিযানকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে এই দুইজনকে আটক করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত দুই ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad