হবিগঞ্জে ভারতীয় শাড়ি পাচারের সময় আটক ৩
Led Bottom Ad

হবিগঞ্জে ভারতীয় শাড়ি পাচারের সময় আটক ৩

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/১১/২০২৫ ১৫:৪৯:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানে করে সীমান্ত দিয়ে আনা ভারতীয় শাড়ি পাচারের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ড’র সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়। 


অভিযানে আটককৃতরা হল- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর পুত্র মান্নান আহমেদ (৪৮), সিলেটের শাহপরান থানার খাদিমনগর গ্রামের তবারক আলীর পুত্র নুর উদ্দিন (৩২) ও একই গ্রামের আশরাফ আলীর পুত্র আব্দুর রউফ (৩২)। 


বাহুবল মডেল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন- একদল পাচারকারি মহাসড়কের ইসলামপুর বাগানবাড়ী স্টার ব্রিক ফিল্ড এলাকা দিয়ে ভারতীয় শাড়ি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১ডিআই পিকআপ ভ্যানের পিছনে ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের জর্জেট শাড়ি জব্দ করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। ওসি বলেন- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad