মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Led Bottom Ad

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/১১/২০২৫ ২০:৪৭:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে সূর্য বিশ্বাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাপানিয়া গ্রামের জুটন বিশ্বাসের ছেলে সূর্য বাড়ির পাশেই খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্বজনরা দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূর্যকে মৃত ঘোষণা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad