বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৫
Led Bottom Ad

বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৬/১১/২০২৫ ১৮:৪৭:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত টানা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।


থানা সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানায় দায়ের হওয়া মামলা নং–০৯/১৭৬, তারিখ ১ নভেম্বর ২০২৫–এর এজাহারভুক্ত ও তদন্তে চিহ্নিত আসামিদের মধ্যে বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ জন গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন; ২নং পুটিজুরী ইউপির চকমন্ডল কাপন গ্রামের মোঃ শুক্কুর মিয়ার ছেলে মোঃ শওকত আলী (২৭) ও মোঃ লিয়াকত আলী (৩৩), মন্ডলকাপন গ্রামের আব্দুল মতিনের ছেলে জুয়েল মিয়া (৩৮), ২নং পুটিজুরী ইউনিয়নের মৃত মন্নান মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমদ ওরফে তন্ময় (২১), পুটিজুরী বাজারস্থ আছকির মিয়ার বাড়ির মোঃ মেহের আলীর ছেলে নজরুল ইসলাম (২৪)।


থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।


বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।”

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad