মাধবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাছ থেকে রনি (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রনি ওই গ্রামের কুতুব মিয়ার ছেলে।
নিহতের মা রেজিনা বেগম বলেন, সোমবার রাতে রনি ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে বাড়ির পাশের একটি গাছের বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ রহমান
মন্তব্য করুন: