তাহিরপুরে বড়দল উত্তর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত
Led Bottom Ad

তাহিরপুরে বড়দল উত্তর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৯/১১/২০২৫ ২১:৫৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “হাওর, নদী, পাহাড় ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি গত ১৫ বছরে। মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষের অধিকার, জীবিকা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে—যা বিএনপির ঘোষিত ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, “এই অঞ্চলের উন্নয়নকে যারা বছরের পর বছর অবহেলা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন মানুষ পরিবর্তনের পক্ষে। এই পরিবর্তনকে স্থায়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে বেইমানি যারা করে, তারা দেশ-জাতির কাছে অপমানিত হয়। ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা যারা করেছে, তাদের পরিণতি সবাই দেখেছে। বিএনপি গণমানুষের দল—জনগণের রায়ের ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”

গণসংযোগ ও পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপি, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির ৩১ দফা উন্নয়ন রূপরেখা, হাওরাঞ্চলের বিশেষ উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন-জীবিকা নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা জনসম্মুখে তুলে ধরেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad