হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জের মাধবপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অভিযানে ঢাকা =সিলেট মহাসড়কে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা _সিলেট মহাসড়কের মাধবপুর সদর হতে জগদীশপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান সূত্রে জানা যায়, ঢাকা _সিলেট মহাসড়কের ৪ লেনের কাজ এডিবির সহযোগিতায় চলছে। কিন্তু মহাসড়কের দুইপাশের বিভিন্নস্থানে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। মহাসড়কে চার লেনের কাজ শুরু হলে
সড়ক ও জনপথ বিভাগ এসব জায়গা দখলমুক্ত করতে তাদেরক নোটিশ প্রদান করে। কয়েকদফা নোটিশ প্রদানের পরও দখলমুক্ত না হওয়ায় আজ বৃহস্পতিবার উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও জনপথ।
তবে উচ্ছেদ হওয়া দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ—অভিযান শুরু হওয়ার আগে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। হঠাৎ উচ্ছেদের ফলে অনেকের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন। পূর্বে কিছু নোটিশ পাওয়া গেলেও শেষ মুহূর্তে দ্রুত উচ্ছেদ শুরু হওয়ায় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি অনেকেই
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সওজের এস্টেট ও আইন শাখার উপসচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন _ মাধবপুর সদর থেকে জগদীশপুর ৯ কি:মিটারের মধ্যে সড়কের বিভিন্নস্থানে দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। যার কারণে চার লেনের কাজ করা সম্ভব হচ্ছে না। এরজন্য উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন এসব জায়গা দখলমুক্ত করতে কয়েকদফা সময় দেবার পরও তারা সরে যায়নি। গত এক সপ্তাহ প্রতিদিন মাইকিং করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সওজ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, পুলিশ ও সেনাবাহিনী। ।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: