মাধবপুরে মোটরসাইকেল টুর্নামেন্টের ফাইনালে বানেশ্বর একাদশ চ্যাম্পিয়ন
হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত মোটরসাইকেল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বানেশ্বর একাদশ শিরোপা জিতেছে। শুক্রবার (২১ নভেম্বর) মাধবপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর একাদশকে টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।
দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বিজয়নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন। খেলা শুরুর আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক আশপাশের ভবনের ছাদে উঠে খেলা দেখেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বানেশ্বর একাদশ ৫ গোল করে জয় নিশ্চিত করে।
খেলা শেষে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহামেদ, সৈয়দ শাফকাত আহামেদ ও মাধবপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল পাঠান, সিরাজুল ইসলাম তানজিল, মাসুম মিয়া, সৈয়দ মুহাম্মদ মাহদী হাসান, সামসুল আলম বাবলু, এমদাদুল হক সুজন, সাদ্দাম, রাসেল, মুজিদ প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: