যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান: চারজনের কারাদণ্ড
Led Bottom Ad

যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান: চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৩/১১/২০২৫ ১৫:৫১:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় মোবাইল কোর্টের অভিযানে বে-আইনি বালু উত্তোলন ও সিভ মেশিন ব্যবহারের দায়ে চারজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে তাহিরপুর থানা পুলিশ।


অভিযান চলাকালে নদীর জামালের চর ও ঢালারপার এলাকায় নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলন এবং অবৈধ সিভ মেশিন ব্যবহারে জড়িত থাকায় চারজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে ৩ জনকে এক মাস এবং ১ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এসময় প্রায় ৮টি নৌকার ইঞ্জিন বিকল করে inutilize করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad