ওসমানীনগরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ
Led Bottom Ad

থানায় লিখিত অভিযোগ

ওসমানীনগরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৩/১১/২০২৫ ১৭:৩৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে সুন্দিখলা জলমহাল ও সাদী খালে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মৎস্যজীবী সমিতির সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাদিপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রণজিত দাশ জানান, স্থানীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ গোষ্ঠী দীর্ঘদিন ধরে সমিতির সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। টাকা না পেয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সমিতির সদস্যদের ওপর হামলা চালায় এবং মাছ ধরতে বাধা দেয়।

ঘটনার পর রণজিত দাশ সমিতির পক্ষ থেকে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, গ্রামবাসীর প্রচেষ্টা সত্ত্বেও প্রভাবশালী গোষ্ঠী বারবার হামলা করে পরিস্থিতি অশান্ত করে তুলছে।

ওসমানীনগর থানার এস আই  আশিষ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad