মাধবপুর ও বিজয়নগরে ৯৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার,
Led Bottom Ad

বিজিবি অভিযান ২ পাচারকারী আটক

মাধবপুর ও বিজয়নগরে ৯৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার,

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/১১/২০২৫ ১৭:৫৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৪ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।


বিজিবি সূত্র জানায়, রোববার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির বিশেষ টহলদল মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে বিজিবি কয়েকটি কার্টুন থেকে বিভিন্ন ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। আটককৃত মোবাইল ফোনের সংখ্যা ২৩২ পিস, ডিসপ্লে ৩১ পিস এবং ব্যাক কভার ১৯ পিস। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭১ লাখ ৯০ হাজার টাকা।


রোববার বিকেলে বিজয়নগরের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫টি উন্নতমানের কম্বল জব্দ করা হয়। এ পণ্যের আনুমানিক মূল্য এক লাখ ১৯ হাজার ৩২০ টাকা।


এর আগে ২২ নভেম্বর বিজয়নগরের চন্দুরা এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ৫,২৩৭ কেজি ভারতীয় নতুন আলু উদ্ধার করা হয়। আলু পাচারের সঙ্গে জড়িত হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোঃ বিল্লাল মিয়ার ছেলে মোঃ মারুফ মিয়া (১৯) এবং গাজীপুরের টঙ্গী থানার আমিরুল মিয়ার ছেলে জীবন হক (২৪) কে আটক করা হয়।


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ অভিযান ও পণ্য উদ্ধার কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad